ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি
ডুয়া ডেস্ক: সিলেট সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে ভারতের মেঘালয় রাজ্য কর্তৃপক্ষ।
হিন্দুস্থান টাইমসের খবরে জানানো হয়, শুক্রবার (৯ মে) জারি করা এক আদেশে জেলা ম্যাজিস্ট্রেট জানান, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে এবং তা পরবর্তী দুই মাস বলবৎ থাকবে।
এই কারফিউ জিরো লাইন থেকে ভারতীয় ভূখণ্ডের এক কিলোমিটার অভ্যন্তরে প্রযোজ্য হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং গরু, পান-সুপারি, শুঁটকি, বিড়ি-সিগারেট, ও চা পাতাসহ বিভিন্ন পণ্যের চোরাচালান রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যেই ভারত ‘বাংলাদেশি’ পরিচয়ে শতাধিক মানুষকে সীমান্ত পথে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর