ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
নতুন মাত্রায় উত্তেজনা, সীমান্তের শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। কাশ্মীর সীমান্তে গোলাগুলি ও বিমান হামলার কারণে ভারতের জম্মু অঞ্চলের আখনুর এলাকার দুটি গ্রাম থেকে বৃহস্পতিবার শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
আশ্রয় নেয়া লোকজন বর্তমানে জম্মু শহরের কাছে একটি কলেজে অবস্থান করছেন। তারা জানিয়েছেন, এমন ভয়াবহ পরিস্থিতির মুখে তারা আগে কখনো পড়েননি। ৫০ বছর বয়সী কালিয়া দেবী বলেন, “ভয়ে রাতে একটুও ঘুমাতে পারিনি।”
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৫৯ জন আহত হয়েছে। অপরদিকে, পাকিস্তান দাবি করেছে, ভারতের বিমান হামলায় বেসামরিক নাগরিক ও শিশু মিলে ৩১ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবারও জম্মু অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা ভারতীয় সামরিক কর্মকর্তাদের মতে পাকিস্তানের চালানো ড্রোন হামলার ফল হতে পারে।
কাশ্মীর অঞ্চলটি বিশ্বের অন্যতম পারমাণবিক স্পর্শকাতর স্থান হিসেবে পরিচিত। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ আন্তর্জাতিক শক্তিগুলো শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে নেয়া মানুষদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করা হয়েছে।
তথ্য : রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস