ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পাক-ভারত ইস্যু : স্বার্থহীন যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের স্বার্থ না থাকলে কোনো যুদ্ধে জড়াবে না তারা। শুক্রবার (৯ মে) টিআরটি গ্লোবাল-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা যা করতে পারি, তা হলো—উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনে উৎসাহিত করা। তবে এমন কোনো সংঘাতে আমরা জড়াব না, যা আমাদের স্বার্থের বাইরে এবং যেখানে আমাদের কোনো প্রভাব বা নিয়ন্ত্রণ নেই।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সরাসরি এই সংকটে জড়াচ্ছে না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এর আগে, ৭ মে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি দুই দেশকেই ভালোভাবে জানি। আমি চাই তারা শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করুক এবং সংঘাত থেকে বিরত থাকুক।”
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং ৭ মে রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে প্রাণহানি ঘটে। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)