ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তান-যুক্তরাষ্ট্র ফোনালাপ, কী নিয়ে আলোচনা
ডুয়া ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা এখন যুদ্ধের দিকে এগোচ্ছে। দুই সপ্তাহ ধরে চলা চরম শঙ্কার মধ্যে ভারত প্রথমে পাকিস্তানের ভেতরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের অন্তত ১৫টি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ফোনালাপে শেহবাজ শরিফ বলেন, যেকোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা হবে।
অন্যদিকে মার্কো রুবিও ভারত ও পাকিস্তানকে উত্তেজনা প্রশমনে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, পেহেলগামের হামলার জন্য শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। তবে পাকিস্তান তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তে অংশ নেওয়ার প্রস্তাবও দিয়েছে। এরপরও ভারত একের পর এক পদক্ষেপ নিয়েছে—আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিল, এমনকি সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত।
জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিতসহ ভারতের সঙ্গে আকাশসীমা ও বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি হুমকি, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও হামলায় পরিস্থিতি এখন রীতিমতো যুদ্ধের রূপ নিয়েছে। ৬ মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে দিল্লির দাবি অনুযায়ী অন্তত ১০০ জন নিহত হয়।
এর পাল্টা হিসেবে পাকিস্তানও সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ করে, যাতে ইসলামাবাদের দাবি অনুযায়ী ৫০ ভারতীয় সেনা নিহত হয়। ৭ মে রাতেও ভারতের ১৫টি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার