ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রিফাত রশিদের রহস্যজনক স্ট্যাটাস, লিখতে চান বেঈমানীর ইতিহাস
ডুয়া নিউজ: সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় ফেসবুকে রহস্যজনক এক স্ট্যাটাস দিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে দেওয়া এই স্ট্যাটাসে তিনি কিছু কালপ্রিটের বেঈমানীর ইতিহাস লেখার কথা জানান।
তিনি লিখেন, জুলাই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাইলে আমি মরে যাওয়ার আগে এটলিস্ট ওই অল্প কিছু কালপ্রিটের বেঈমানীর ইতিহাস লিখে যেতে চাই (অন্তত ওই একজনের) যারা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য জুলাইকে কুক্ষিগত করার নেশায় জুলাইকেই বিক্রি করে দিয়েছে।
রিফাত রশিদের এই স্ট্যাটাস ঘিরে ইতিমধ্যে সমালোচনা তৈরি হয়েছে। মন্তব্যের ঘরে মোস্তফা হোসাইন লিখন নামে একজন লিখেছেন, সব কালপ্রিটকে সামনে নিয়ে আসো। এসব ইমোশনাল কথার কোনো মূল্য নাই। দেশের আর দেশের জনগণের স্বার্থের জন্যে তুমি যেভাবে লড়ছিলে সব ভয়কে হার মানিয়ে, এখন এদের বিরুদ্ধে লিখো। দেশটাকে বাচাও আবারো।
মাইনুল ইসলাম নামে আরেকজন লিখেন, মূল খেলাটা তো এখানেই। তোমরা সামনের সারির প্রায় সবাই এই গাদ্দারদের চিনো, প্রশ্রয় দিয়েছো, জাতির সামনে রহস্য রেখে শুধু ইউনূস স্যারের ভালো কাজের উপর নির্ভর করে সকল দোষ চেপে গিয়েছো। এখনইবা কিসের থ্রেট থ্রেট খেলতেছো?এই থ্রেটের মধ্যেই তো স্বার্থ লুকায়িত রয়েছে। এখনো সময় আছে জাতির সামনে রহস্য উন্মোচন করো, ৯ মাস এসব থ্রেট হুমকি দেখে সবাই ক্লান্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ