ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পাকিস্তানের আকাশে ভারতীয় ড্রোন ভূপাতিত
ডুয়া ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বিস্ফোরকবোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনটি বৃহস্পতিবার (৮ মে) লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে গুলি করে নামানো হয়। এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি ভারতের ভেতর থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল এবং এটি লাহোর শহরের সংবেদনশীল স্থাপনার দিকে অগ্রসর হচ্ছিল। স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, ড্রোনটির দৈর্ঘ্য ছিল প্রায় ১.৫ থেকে ১.৮ মিটার (প্রায় পাঁচ থেকে ছয় ফুট) এবং এতে বিস্ফোরক উপাদান ছিল।
এর আগে, লাহোরে একটি অজ্ঞাত বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। এরপরই স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করে এবং ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।
এদিকে পাকিস্তানের সাম্প্রতিক অভিযোগ অনুযায়ী ভারতীয় বাহিনী এর আগে আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় রাতারাতি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
জবাবে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ভারতের চালানো আক্রমণের প্রতিক্রিয়ায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভূপাতিত বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে। তিনি আরও বলেন, সবগুলো বিমান পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছিল এবং সেগুলো গুলি করে নামানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস