ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভারতের ২১ বিমানবন্দর বন্ধ, হামলার ভয়
ডুয়া ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে বাড়ছে উত্তেজনা। এই ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমেই সংঘর্ষের দিকে এগোচ্ছে। দুই সপ্তাহের হুমকি-পাল্টা হুমকির পর ভারত পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের ৫টি আধুনিক বিমান এবং একটি সেনা সদর দপ্তর ধ্বংস করেছে বলে দাবি করেছে।
এ পরিস্থিতিতে ভারত সরকার নিরাপত্তাজনিত কারণে উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলের অন্তত ২১টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে ‘দ্য হিন্দু’ জানায়, এই বিমানবন্দরগুলো জম্মু-কাশ্মীর, লেহ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান ও গুজরাটের মতো রাজ্যে অবস্থিত। সামরিক অভিযান চলাকালে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিমানবন্দরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: শ্রীনগর, জম্মু, লেহ, অমৃতসর, চণ্ডীগড়, ধর্মশালা, জোধপুর, বিকানের, কিশনগড়, ভুজ, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা ও কেশোদ। এগুলোর বেশিরভাগই সামরিক ও বেসামরিক ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হয়।
এয়ারলাইনসগুলোও ফ্লাইট বাতিল করছে। ইন্ডিগো বাতিল করেছে ১৬৫টির বেশি ফ্লাইট, এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং স্পাইসজেটও একাধিক ফ্লাইট বাতিল করেছে। যাত্রীদের ফ্লাইট রিশিডিউল বা পুরো অর্থ ফেরতের সুবিধা দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রভাব পড়েছে। আমেরিকান ও ইউনাইটেড এয়ারলাইনস দিল্লিগামী ফ্লাইট বাতিল করেছে। পাকিস্তানও নিজেদের আকাশপথ ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দিয়েছে। ফলে অনেক আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে নিতে হচ্ছে।
পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে ও ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয়।
৬ মে রাতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের দাবি অনুযায়ী অন্তত ৩১ জন নিহত হয়েছেন। পরিস্থিতি এখন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের প্রতিটি রক্তবিন্দুর বদলা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে দ্রুত শান্তি প্রত্যাশা করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়