ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
লাহোরে একাধিক ‘বি-স্ফো-রণ’
ডুয়া ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে পরপর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাটি বৃহস্পতিবার (৮ মে) ঘটেছে বলে জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজ এবং সামা টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের ওয়াল্টন রোড এলাকায় বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অন্তত দুই থেকে তিনটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং বেসামরিক চলাচলে বিধিনিষেধ আরোপ করে। বিস্ফোরণগুলোর উৎস ও ধরণ শনাক্ত করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর সংশ্লিষ্ট এলাকা থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়।
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে। মাত্র দুই দিন আগে, মঙ্গলবার রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার খবর এসেছে। এরই মাঝে লাহোরে এই বিস্ফোরণের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার