ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ভারত-পাকিস্তান সংঘর্ষ থামাতে ট্রাম্পের আহ্বান, সহায়তার প্রস্তাব
ডুয়া ডেস্ক নিউজ: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে উভয় পক্ষকে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই সহিংসতা বন্ধে তিনি সাহায্য করতে প্রস্তুত।
ট্রাম্প বলেন, “এটা খুবই ভয়াবহ। আমি উভয় দেশের নেতৃত্বের সঙ্গে পরিচিত এবং চাই তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করুক। আমি চাই তারা থেমে যাক।”
তিনি আরও বলেন, “তারা ইতোমধ্যে একে অপরের সঙ্গে কথা বলেছে। আশা করি, এই বার্তালাপ থেকে তারা কোনও সমাধানে পৌঁছাতে পারবে।”
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা উভয় দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রেখেছি। যদি আমি কোনওভাবে সাহায্য করতে পারি, আমি প্রস্তুত আছি।”
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্যে মার্কিন প্রশাসনের কূটনৈতিক উদ্বেগ স্পষ্ট, এবং তা দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপনে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস