ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানের পাশে দাঁড়ালো শক্তিশালী এই মুসলিম দেশ
ডুয়া ডেস্ক : জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ বন্দুকধারীর হামলার দুই সপ্তাহের মাথায় মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে পাকিস্তানে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যাতে ভারতের দাবি অনুযায়ী কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন।
অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, ভারতীয় হামলায় তাদের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
এই উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছে তুরস্ক। বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে টেলিফোন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, উভয় দেশ সংকটে একসাথে সমন্বয় রেখে চলার অঙ্গীকার করেছে।
এদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
পাকিস্তান দাবি করছে, তারা ভারতীয় অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা স্বীকার করেছেন, জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর