ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানে হামলায় অংশ নেয় যত যুদ্ধবিমান
ডুয়া ডেস্ক: বুধবার রাতের আঁধারে ভারতের ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান পাকিস্তানে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের বেসামরিক এলাকা ও মসজিদ লক্ষ্য করে ভারতীয় বাহিনী এই হামলা করেছে বলেও জানান তিনি।
সংসদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পাকিস্তান যুদ্ধ শুরু না করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি ভারতের হামলার ঘটনাকে ‘‘ঘৃণ্য কাজ’’ বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন।”
ইসহাক দার বলেছেন, “পাকিস্তান সংযমের চর্চা করেছে এবং কেবল আক্রমণে জড়িত বিমানের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে।”
পাকিস্তানের সামরিক বাহিনী গুলি চালিয়ে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও দু’টি ড্রোন ভূপাতিত করেছে বলে নিশ্চিত করেছেন তিনি।
পাকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘যদি পাকিস্তানের বিমান বাহিনীকে হামলা শুরু করার জন্য পূর্ণ নির্দেশনা দেওয়া হতো, তাহলে এই সংঘাতের ফলাফল উল্লেখযোগ্যভাবে আলাদা হতো।’’
এদিকে জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।
যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ‘ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে।’
অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১৫ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।
পাকিস্তান দাবি করেছে, ‘তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।’
হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র: জিও নিউজ, বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি