ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
প্রশ্নপত্রের ছবি ফেসবুকে পোস্ট করলেন শিক্ষক, অতপর..
ডুয়া ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। উপজেলাজুড়ে ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন এক শিক্ষক, যা নিয়ে চরম সমালোচনা চলছে এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি উঠেছে।
জানা গেছে, মঙ্গলবার রাধাগঞ্জ ইউনিয়নের ১৭২ নম্বর খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানদা চাঁদ উপজেলা শিক্ষা অফিস থেকে প্রশ্নপত্র নিয়ে এসে তা অফিসের টেবিলে রাখেন। ওই সময় সহকারী শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ “দেখার কথা” বলে মোবাইলে ছবিটি তুলে নেন এবং পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দেন। মুহূর্তেই প্রশ্নপত্রটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
কান্দি গ্রামের সমাজকর্মী রফিকুল ইসলাম বলেন, “প্রশ্নপত্রের মতো সংবেদনশীল বিষয় ফেসবুকে ছড়ানো ঠিক হয়নি। আমরা দ্রুত তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানাই।”
প্রধান শিক্ষক মানদা চাঁদ বলেন, “সহকারী শিক্ষক রঞ্জিত আমার টেবিল থেকে প্রশ্নের ছবি তুলে ফেসবুকে দিয়েছে। বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে অনেকে আমাকে জানায়, তখন আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।”
অভিযুক্ত শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ বলেন, “ভুলবশত ছবিটি আমার ফেসবুকে পোস্ট হয়ে যায়। বুঝতে পেরে দ্রুত মুছে ফেলেছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মঈনুল হক বলেন, “আইন লঙ্ঘন করে কেউ কিছু করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী