ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হিনা রব্বানী খার
‘ভারতকে পরিণতি ভোগ করতে হবে’
ডুয়া ডেস্ক: মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৯ স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। দেশটির ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি ইসলামাবাদের।
পাল্টাপাল্টি এই হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার। ভারতের এ হামলার পর কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ভারত আগুন নিয়ে খেলছে। তাদের এ হামলার পরিণতি ভোগ করতে হবে।”
হিনা রব্বানী খার বলেন, “ভারতের এই ধরনের হঠকারী পদক্ষেপ প্রমাণ করে যে তারা নিজেদের বিচারক, জুরি ও শাস্তিদাতা হিসেবে ভাবছে। তারা পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের ভেতরে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে দ্বিধা করছে না। অথচ হামলার পর তারা ভাবছে যে এই হামলার ফল ভোগ না করেই তারা পার পেয়ে যাবে।”
সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “পাকিস্তান বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসন নিয়ে সতর্ক করেছিল। মধ্যরাতে চালানো ভারতের এই হামলাকে তিনি অযৌক্তিক, ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেও বর্ণনা করেন।”
সূত্র : আল-জাজিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার