ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জরুরি তলব পাকিস্তানের
ডুয়া ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে (মোফা) ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তবকে তলব করা হয়েছে। বুধবার (৭ মে) এক বিবৃতিতে মোফা জানিয়েছে, আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে ভারতের অনাকাঙ্ক্ষিত হামলার প্রতিবাদ জানাতেই তাকে ডাকা হয়। পাকিস্তান এই হামলাকে তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে এবং এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের এই আক্রমণ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রগুলোর সম্পর্কের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তান ভারত যে ভিত্তিহীন যুক্তি দেখিয়ে এই হামলার বৈধতা দেওয়ার চেষ্টা করছে, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতীয় পক্ষকে সতর্ক করে জানানো হয়েছে, এই ধরনের বেপরোয়া ও শত্রুভাবাপন্ন আচরণ পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার উত্তপ্ত প্রেক্ষাপটে বুধবার ভোরে পাকিস্তানের বিভিন্ন শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, এই অভিযানে স্থল, নৌ ও বিমানবাহিনী একসঙ্গে অংশ নেয়। পাকিস্তান এই অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নামে উল্লেখ করেছে।
হামলার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সামাজিক মাধ্যমে (এক্স) স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে।” ভারতের সেনাবাহিনীর দাবি, অভিযানে অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, যার মধ্যে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইয়্যেবা এবং হিজবুল মুজাহিদিন-এর ঘাঁটিগুলো উল্লেখযোগ্য। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, সবচেয়ে বড় হামলা হয়েছে বাহাওয়ালপুর ও মুরিদকেতে, যেখানে প্রায় ২৫-৩০ জন জঙ্গি নিহত হয়েছে। সামরিক সূত্রের দাবি, মোট নিহতের সংখ্যা ৮০ জনের বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার