ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভারতের ৩ যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার স্থানীয় সরকারের!
ডুয়া ডেস্ক: ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সরকারের চারটি সূত্র দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থাটি।
আজ বুধবার (০৭ মে) ভারতের পক্ষ থেকে সীমান্ত ওপারে পাকিস্তানের ভূখণ্ডে ‘৯টি সন্ত্রাসবাদী অবকাঠামো’ ধ্বংসের দাবি করার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিমানগুলো বিধ্বস্ত হয়।
এদিকে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, “পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।”
তবে পাকিস্তানের এই দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এরপর থেকেই পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়ে যেতে থাকে। সীমান্তে প্রতিদিনই গোলাগুলির ঘটনা ঘটছে।
এই টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। হামলার পর হতাহতের সংখ্যা নিয়ে দুই দেশের বক্তব্যে পার্থক্য দেখা গেছে। ভারত দাবি করেছে, এই অভিযানে ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে, তবে পাকিস্তানের দাবি, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক এবং মৃত্যুর সংখ্যা অন্তত ২৬।
সূত্রের বরাতে আজ বুধবার (০৭ মে) দুপুরে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৭০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।
অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, ‘ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা ২৬।’
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে