ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভারত-পাকিস্তান
হামলার ঘটনায় রাশিয়ার প্রতিক্রিয়া
ডুয়া ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে পরিস্থিতি আরও জটিল না করার পরামর্শ দিয়েছে। খবর রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। উভয় দেশই আমাদের বন্ধুবৎসল রাষ্ট্র এবং আমরা চাই তারা শান্তিপূর্ণভাবে উত্তেজনা প্রশমিত করুক।’
পাশাপাশি রাশিয়া সন্ত্রাসবাদের সব রূপের নিন্দা জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছে।
এর আগে, ভারত-পাকিস্তান হামলা-পাল্টা হামলার ঘটনায় উদ্বেগ জানায় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের সরিয়ে নেওয়া সম্ভব নয় এবং তারা উভয়েই চীনের প্রতিবেশী।’ তিনি বলেন, ‘চীন সন্ত্রাসবাদের সব রূপের বিরোধিতা করে। তবে আমরা ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।”
চীন দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিতে, সংযত থাকতে এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এদিকে, পাকিস্তানে ভারতের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের এক প্রতিবেদনে তিনি এই হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করে বলেন, পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সামরিক অভিযান ‘লজ্জাজনক’ ঘটনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ