ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানে নিহত বেড়ে ২৬
ডুয়া ডেস্ক: ভারতের সামরিক অভিযানে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারত ছয়টি স্থানে ২৪টি লক্ষ্যবস্তুতে অস্ত্র প্রয়োগ করে হামলা চালিয়েছে। তবে ভারতের দাবি, তারা পাকিস্তানের নয়টি জায়গায় আঘাত হেনেছে এবং কোনো সামরিক স্থাপনাকে লক্ষ্য করেনি।
পহেলগামে ঘটে যাওয়া এক ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ভারতের এই হামলা চালানো হয়। পাকিস্তান বলছে, এই সময়ে ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান তারা গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে এই হামলার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘটনাকে "লজ্জাজনক" বলে মন্তব্য করেন।
ঘটনার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের এই অভিযানে তিনি উদ্বিগ্ন বলেও জানান।
তথ্য : এএফপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ