ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারতে হামলার ভয়ে বিমানবন্দর ও স্কুল-কলেজ বন্ধ
ডুয়া ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকির পর ভারত পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরসহ কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তানও।
বুধবার (৭ মে) সকালে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এই অবস্থায় নতুন হামলার আশঙ্কায় ভারতের উত্তরাঞ্চলের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রীনগরের প্রধান বিমানবন্দরসহ জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত রয়েছে। ইন্ডিগো এবং স্পাইসজেটসহ বিভিন্ন এয়ারলাইন্স যাত্রীদের সতর্ক করেছে এবং ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য জানিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আকাশসীমা নিরাপত্তার ঝুঁকিতে পড়ায় শ্রীনগর, লেহ, অমৃতসর, চণ্ডীগড়, বিকানের ও ধর্মশালাসহ বেশ কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
এছাড়া জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
ভারতীয় সেনাবাহিনীর তথ্যমতে, পাকিস্তানের গোলাবর্ষণে ভিম্বর গালিতে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরেও হামলা হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমান বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং কয়েকজন ভারতীয় সেনাকে আটক করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত