ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
হার্ভার্ডকে ফেডারেল অনুদান বন্ধের ঘোষণা ট্রাম্প প্রশাসনের
ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ ঘোষণা দিয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে আর কোনো ফেডারেল অনুদান দেওয়া হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার ঘোষিত শর্তগুলো মেনে না চলা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মার্কিন শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন বলেন, “হার্ভার্ড উচ্চশিক্ষার গুরুত্ব উপেক্ষা করেছে।” শিক্ষা বিভাগের পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, আর কোনো ফেডারেল অর্থায়ন পাবে না হার্ভার্ড। সরকারি অর্থ নয়, বিশ্ববিদ্যালয়টি এখন থেকে সাবেক শিক্ষার্থীদের অনুদান ও নিজস্ব তহবিলেই পরিচালিত হবে।
এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ইতিহাসে নজিরবিহীন বলছেন বিশ্লেষকেরা। আগে কখনো গবেষণা, চিকিৎসা বা শিক্ষা খাতে বরাদ্দ সরকারি অর্থ এভাবে ফিরিয়ে নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। হার্ভার্ডের বিবৃতিতে বলা হয়েছে, এ সিদ্ধান্ত উচ্চশিক্ষার ওপর অযাচিত হস্তক্ষেপ এবং রাজনৈতিক প্রতিশোধমূলক আচরণ।
বিশ্ববিদ্যালয়টির দাবি, “গাজা যুদ্ধ নিয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের জেরে ট্রাম্প প্রশাসন প্রতিশোধ নিচ্ছে। প্রশাসনের ইহুদিবিদ্বেষের অভিযোগ ভিত্তিহীন।”
হার্ভার্ড জানিয়েছে, তারা বৈচিত্র্য, সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। সরকারের দাবি অনুযায়ী ‘ডাইভার্সিটি, ইক্যুইটি অ্যান্ড ইনক্লুশন’ (ডিইআই) নীতিমালা বাতিলের প্রস্তাবও বিশ্ববিদ্যালয় প্রত্যাখ্যান করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা