ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মাইলস্টোন দুর্ঘটনা: আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে ব্রিটিশ হাইকমিশনার
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের দেখতে যান। এ সময় তার সঙ্গে নয় সদস্যের একটি প্রতিনিধি দল ছিল।
সোমবার দুপুর আড়াইটার দিকে প্রতিনিধি দলটি হাসপাতালে পৌঁছায়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রিটিশ হাইকমিশনার ও তার প্রতিনিধি দলটি হাসপাতালে পৌঁছানোর পর ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালকের সঙ্গে একটি বৈঠকে বসেন এবং আহতদের সার্বিক অবস্থার বিষয়ে আলোচনা করেন।
ডা. শাওন আরও উল্লেখ করেন যে, এই দুর্ঘটনায় চিকিৎসাধীন রোগীদের বিষয়ে গত সপ্তাহেও একটি ব্রিটিশ মেডিকেল টিম ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে। এই সফরের মাধ্যমে সেই সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি