ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
‘জঙ্গি নাটক’: সাবেক আইজিপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গাজীপুরে ২০১৬ সালে সাতজনকে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে হত্যার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বাকি কর্মকর্তারা হলেন—গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং বগুড়ার তৎকালীন এসপি ও এএসপি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ওই ঘটনায় নিহত সাত যুবককে দেশের বিভিন্ন স্থান থেকে ধরে এনে ওই দোতলা ভবনে আটকে রাখা হয়েছিল। পরে জঙ্গি নাটক সাজিয়ে তাদের হত্যা করা হয়।”
তিনি এটিকে একটি পরিকল্পিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, ট্রাইব্যুনালের তদন্তে নিহত সাত যুবকের কোনো ধরনের জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
এই মামলার সূত্রপাত হয় নিহতদের মধ্যে ইবরাহীম (১৯) নামে এক মাদরাসা ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে। তার বাবা ছেলেকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগ দায়ের করলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ঘটনাটির গভীর অনুসন্ধান শুরু করে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, “২০১৬ সালের ৮ অক্টোবর দেশের বিভিন্ন স্থান থেকে সাতজনকে গ্রেপ্তারের পর গাজীপুরের জয়দেবপুরে একটি ভাড়া বাসার দোতলায় আটকে রাখা হয়। এরপর বাইরে থেকে তালা লাগিয়ে সেটিকে জঙ্গি আস্তানা বলে প্রচার করে অভিযান চালায় সিটিটিসি ও সোয়াতের সদস্যরা। একপর্যায়ে সরাসরি গুলি চালিয়ে সাতজনকেই হত্যা করা হয়।”
তিনি আরও জানান, এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই প্রমাণের ভিত্তিতেই আজ (সোমবার) সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয় এবং শুনানি শেষে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় একটি দোতলা বাড়িতে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) ও সোয়াটের এক অভিযানে সাতজন নিহত হন। তৎকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিহতদের জঙ্গি হিসেবে দাবি করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)