ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পূর্ণাঙ্গ রায়ে ফিরল ৮৫ কর্মকর্তার চাকরি
চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে।আজ সোমবার (১৮ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ ১৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।
রায়ে বলা হয়েছে, বরখাস্ত হওয়া দিন থেকে কর্মকর্তাদের প্রাপ্য সকল বকেয়া বেতনভাতা ও জ্যেষ্ঠতা ফেরত দিতে হবে। সেইসঙ্গে বরখাস্তকালীন সময়কে ‘বিশেষ ছুটি’ হিসেবে গণ্য করতে নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০০৫ সালে পিএসসির মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর রাজনৈতিক বিবেচনার অভিযোগে এদের মধ্যে ৮৫ জনকে চাকরিচ্যুত করা হয়।
চাকরিচ্যুতদের করা মামলায় প্রথমে ট্রাইব্যুনাল আবেদন খারিজ করলেও ২০১০ সালে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের পক্ষে রায় দেয়। তবে রাষ্ট্রপক্ষ আপিল করে এবং ২০২২ সালে তাদের পুনর্বহাল বাতিল হয়।
পরবর্তীতে রিভিউ আবেদনের প্রেক্ষিতে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আপিল বিভাগ পুনরায় সেই রায় বাতিল করে তাদের চাকরি ফেরতের নির্দেশ দেয়। আজ সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হলো।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাহ উদ্দিন দোলন, প্রবীর নিয়োগী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ইসি পক্ষে ছিলেন মো. খালেকুজ্জামান ভূঁইয়া।
এই রায়ের ফলে সু-দীর্ঘ প্রায় দুই দশক ধরে চলা আইনি লড়াইয়ের অবসান হলো ৮৫ জন কর্মকর্তার জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি