ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শুধু মনোনয়ন ফরম নিলেন ছাত্রদল নেতারা, প্যানেলে চূড়ান্ত রাতে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে সরব হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরের পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের একাধিক নেতাকে আলাদা আলাদাভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা যায়।
দুপুরের পরে মনোনয়ন ফরম নেন বিএম কাউসার, আবিদুল ইসলাম খান। তারা দুজনই ভিপি পদে নিয়েছেন। বিকাল সাড়ে ৩ টার দিকে মনোনয়ন ফর্ম নিতে আসেন তানভীর বারী হামিম। তিনি ফরম নেওয়া পর সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের প্যানেল এখনো চুড়ান্ত হয়নি। আজ রাতের মধ্যেই তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। তার আগে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।”
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান সাংবাদিকদের জানান, “আমরা এখন শুধু মনোনয়ন ফরম সংগ্রহ করছি। তবে কারা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেবেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই ডাকসুতে ছাত্রদলের প্যানেল গঠিত হবে।”
এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাদের মধ্যে ওবায়দুল্লাহ রেদওয়ান সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এবং জারিফ রহমান তথ্য ও গবেষণা সম্পাদক পদে মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)