ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতের ব্রিগেড দপ্তরে পাকিস্তানের পাল্টা হামলা, ভূপাতিত যুদ্ধবিমান ও ড্রোন
ডুয়া নিউজ: ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। একই সঙ্গে দুটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ ও সামা টিভি এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়েছে, বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করে পাকিস্তান সেনাবাহিনী। পরে সেটি উদ্ধার করে ধ্বংস করা হয়।
সরকারি টিভি চ্যানেল পিটিভিকে দেওয়া এক বিবৃতিতে দেশটির একটি নিরাপত্তা সংস্থা জানায়, ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরে সরাসরি হামলা চালানো হয়েছে এবং এটি ধ্বংস করে দেওয়া হয়েছে।
পাশাপাশি, সীমান্ত রেখা (এলওসি) সংলগ্ন দুদনিয়াল সেক্টরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।
সামা টিভির খবরে বলা হয়, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলের আকাশে একটি ভারতীয় রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী।
এর আগে মধ্যরাতে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান নিয়ন্ত্রিত পাঁচটি এলাকায় অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হন বলে জানান পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
অন্যদিকে, ভারতের সেনাবাহিনী জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর অবকাঠামো, সরাসরি পাকিস্তানি সেনাদের ওপর নয়।
পাল্টা অভিযানের প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ‘ভারত কাপুরুষোচিতভাবে পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে হামলা চালিয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী এর জবাব দিচ্ছে এবং জাতি তাদের পাশে আছে।’
এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ