ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৭, আহত ১২
ডুয়া নিউজ: পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থানে মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনীর তথ্য শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, এ হামলায় অন্তত সাতজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
মঙ্গলবার (০৬ মে) দিবাগত রাত ১টার পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদসহ অন্তত নয়টি এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন আইএসপিআরের মহাপরিচালক। তাঁর ভাষায়, এটি ছিল ‘কাপুরুষোচিত’ হামলা এবং এর জবাব দিতে পাকিস্তানি বাহিনী এরইমধ্যে পাল্টা অভিযান শুরু করেছে।
আহমেদ শরীফ আরও জানান, ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় একটি মসজিদ ও পাশের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সেখানে একটি শিশু নিহত হয় এবং আহত হয় আরও ১২ জন। কোটলিতে আরও দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মুজাফ্ফরবাদের একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়লেও তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তিনি জানান, কোটলি ও আহমেদপুর উভয় এলাকায় মসজিদ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিছু জায়গায় উদ্ধার তৎপরতা এখনো চলছে।
এই হামলার প্রেক্ষাপটে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়লো। এর আগে ২২ এপ্রিল ভারতের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ৩৬ জন নিহত হন, যার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়।
এদিকে, ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযান 'অপারেশন সিন্দুর' নামে চালানো হয়েছে। এর আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে ভারত দাবি করেছে, এ অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো স্থাপনাকে লক্ষ্য করা হয়নি।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আকাশ ও স্থলপথে উপযুক্ত প্রতিক্রিয়া দিচ্ছে এবং এই ‘ঘৃণ্য উসকানির’ জবাব দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস