ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
এবার নতুন বিপদে ইসরায়েল
ডুয়া ডেস্ক : দাবানলের ক্ষত এখনও কাটেনি, এর মধ্যেই ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইসরায়েল। টানা ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির দক্ষিণাঞ্চলে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
রবিবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি বিকেলের দিকেই ভয়াবহ আকার ধারণ করে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আকস্মিক বন্যা ও লাগাতার বর্ষণে বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের প্রধান সড়কগুলোতে পানি জমে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক করে বলা হয়েছে, বন্যাকবলিত অঞ্চল ও জলাশয়ের আশপাশে না যেতে। কারণ, এসব এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
দক্ষিণ ইসরায়েলের আরেকটি শহর দিমোনা বজ্রপাত ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় প্রশাসন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে—মিৎজপে র্যামন থেকে কেতুরা জংশন, আইন গেদি থেকে হা’আরাভা জংশন হয়ে ইলাত পর্যন্ত এবং ইলাত শহরের সঙ্গে সংযোগকারী প্রধান এক্সিট পয়েন্টগুলো।
এর আগে দেশটিতে দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বনাঞ্চল ও প্রাকৃতিক সংরক্ষিত এলাকাগুলোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। সেই ক্ষয়ক্ষতির রেশ না কাটতেই এবারের বন্যা আবারও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণাঞ্চলে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে করে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস