ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এক জেলায় ৬ থানার ওসিকে একযোগে বদলি
ডুয়া ডেস্ক: ময়মনসিংহ জেলার ছয় থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি, রাজনৈতিক প্রভাব খাটানো ও দালালচক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
সোমবার (৫ মে) পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে চার ওসির বদলির আদেশ জারি করা হয়। এর আগের দিন রবিবার আরও দুই ওসির বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।
বদলিকৃত ছয় ওসি হলেন—
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক
গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার
ভালুকা থানার ওসি মো. শামছুল হুদা খান
নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ
হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন
এদের মধ্যে সফিকুল ইসলাম, মাজহারুল আনোয়ার ও শামছুল হুদাকে চট্টগ্রাম রেঞ্জে, ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে, আবুল খায়েরকে এপিবিএনে এবং কামাল হোসেনকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
জেলা পুলিশের একটি সূত্র জানায়, অভিযুক্ত ওসিদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, গ্রেপ্তার বাণিজ্য, জুয়া বোর্ড থেকে অর্থ আদায়, দালাল চক্রের পৃষ্ঠপোষকতা এবং রাজনৈতিক পক্ষপাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড গণমাধ্যমে একাধিকবার আলোচিত হয়েছে, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
বিশেষ করে ভালুকা থানার ওসি শামছুল হুদা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ারও অভিযোগ পেয়েছে পুলিশ।
হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরের বিরুদ্ধে অভিযোগ, তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ওপর দমনমূলক ব্যবস্থা নিয়েছিলেন এবং একজন প্রতিমন্ত্রীর আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।
বদলির এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই পুলিশের এই পদক্ষেপকে সাহসী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন এবং নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া ও জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ধন্যবাদ জানিয়েছেন।
তবে এ বিষয়ে জানতে জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল