ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যেদিন
ডুয়া ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের সুবিধার্থে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ মে থেকে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।
প্রথম দিন ২১ মে বিক্রি হবে ৩১ মে’র টিকিট। এরপর ধারাবাহিকভাবে ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের, ২৫ মে বিক্রি হবে ৪ জুনের, ২৬ মে বিক্রি হবে ৫ জুনের এবং ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট।
রেলওয়ে জানায়, এবারও ঈদযাত্রার সব টিকিট অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।
এছাড়া ঈদের পর ঘরমুখো যাত্রীদের ফেরার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। ওই দিন বিক্রি হবে ৯ জুনের টিকিট। এরপর ৩১ মে বিক্রি হবে ১০ জুনের, ১ জুন বিক্রি হবে ১১ জুনের, ২ জুন বিক্রি হবে ১২ জুনের, ৩ জুন বিক্রি হবে ১৩ জুনের, ৪ জুন বিক্রি হবে ১৪ জুনের এবং ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের টিকিট।
রেল কর্তৃপক্ষ আরও জানায়, চাঁদ দেখার উপর নির্ভর করে ৭ ও ৮ জুনের টিকিট বিক্রির সিদ্ধান্ত পরে জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?