ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ট্রাম্পের নতুন সিদ্ধান্তে বিপর্যয়ের মুখে বলিউড
ডুয়া ডেস্ক : বিদেশি চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তে সরাসরি ক্ষতির মুখে পড়তে পারে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি—এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ও বলিউড সংশ্লিষ্টরা।
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, "ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ বিনোদন শুল্কে ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত। বিনোদন শুল্ক আদতে ধ্বংসাত্মক। যদি এটি চলতে থাকে, তবে ভারতীয় ছবির জগৎ ধ্বংস হয়ে যেতে পারে। কেউ বাঁচাতে পারবে না।"
তিনি আরও বলেন, এখনই একজোট হওয়ার সময়। "ভারতীয় সিনে জগতের জেগে ওঠার সময় এসেছে। পাপ্পারাজ্জি এবং আত্মসন্তুষ্টি ছেড়ে এবার এই হুমকির বিরুদ্ধে লড়াই করুন,"—বলেছেন এই নির্মাতা।
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একের পর এক কঠোর শুল্ক নীতি ঘোষণা করছেন ট্রাম্প। সম্প্রতি জানানো হয়েছে, আমেরিকার বাইরে নির্মিত যেকোনো সিনেমা যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে হলে দিতে হবে ১০০ শতাংশ কর। যদিও এই নীতি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
ভারতের অনেক সিনেমাই আন্তর্জাতিক বাজারে মুক্তি পায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। সেখান থেকে আসে বড় অঙ্কের আয়। কিন্তু শুল্কের এ নতুন বোঝা বলিউডের সেই আয়ের ধারা ভেঙে দিতে পারে—এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা