ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত
ডুয়া নিউজ : উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের উদ্যোগে “ফার্স্ট ইউডিসি ন্যাশনালস-২০২৫” শীর্ষক ৩-দিনব্যাপী ১ম জাতীয় বিতর্ক উৎসব রবিবার শেষ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুর রহমান সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে বাংলা বিতর্ক, ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতিতে ইংরেজি বিতর্ক, বাংলা ও ইংরেজি উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব।
কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী জুনায়েত হোসেন।
এই উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২টি দল বাংলা বিতর্কে ও ১৬টি দল ইংরেজি বিতর্কে অংশগ্রহণ করে। বাংলা বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার সরকারি বিজ্ঞান কলেজের বিতর্ক দল “জিএসসিডিসি নিউট্রন”। ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বিতর্ক দল “বিআইএসসিডিসি-২”।
বাংলা মাধ্যমের উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী ইমন আহমেদ এবং ইংরেজি মাধ্যমের উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে শামসুল হক খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অদ্রিতা অনন্যা জামান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?