ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করল ভারত
ডুয়া ডেস্ক : কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর উত্তেজনা চরমে। এরই মধ্যে ভারত চেনাব নদীর ওপর বাগলিহার বাঁধ দিয়ে এবং ঝিলাম নদীর ওপর কিশনগঙ্গা বাঁধ থেকে পাকিস্তানের দিকে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে।
রোববার (৪ মে) ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়, জম্মুর রামবানে অবস্থিত বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প এবং উত্তর কাশ্মীরে কিশনগঙ্গা বাঁধের মাধ্যমে ভারত এখন পাকিস্তানে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরই দিল্লি কয়েক দশক আগের পুরোনো পানি বণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়।
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত 'সিন্ধু পানি চুক্তি' অনুসারে ভারত ও পাকিস্তান সিন্ধু নদী ও তার উপনদীগুলোর পানি ভাগাভাগি করে আসছিল। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার একদিন পর, ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত ঘোষণা করে।
পরদিন ২৪ এপ্রিল পাকিস্তান কড়া প্রতিক্রিয়া জানিয়ে হুঁশিয়ারি দেয়, তারা চাইলে ১৯৭২ সালের সিমলা চুক্তিও স্থগিত করতে পারে এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিতে পারে।
ভারতের দাবি, পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় সীমান্তপারের (পাকিস্তানের) সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এখন পর্যন্ত তারা কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
অন্যদিকে, পাকিস্তান এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সন্ত্রাসী হামলার ঘটনাটি নিয়ে একটি আন্তর্জাতিক ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন, যাতে প্রকৃত দোষীদের চিহ্নিত করা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ