ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
কাশ্মীরে হামলার তথ্য আগেই জানত ভারতীয় গোয়েন্দারা!
ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, হামলার আগে গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছিল স্থানীয় নিরাপত্তা বাহিনীকে।
ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং অন্যান্য সংস্থা জানিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত সফরকে ঘিরে শ্রীনগরের আশপাশের এলাকায় হামলার আশঙ্কা রয়েছে। যদিও ১৯ এপ্রিলের সেই সফর বাতিল করা হয়, ঠিক চারদিন পরই ২২ এপ্রিল ৯০ কিলোমিটার দূরের পেহেলগামে হামলা হয়। প্রাণ হারান অন্তত ২৬ জন, যাঁদের অধিকাংশই ছিলেন পর্যটক।
গোয়েন্দা সতর্কতা থাকা সত্ত্বেও পেহেলগামের নাম স্পষ্টভাবে উল্লেখ না থাকায় প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও সেনাবাহিনী আগাম প্রস্তুত থাকলেও নির্দিষ্ট স্থানের অভাবে হামলা প্রতিরোধ করা যায়নি বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার পর থেকে জঙ্গিরা স্থানীয় এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করছে বাহিনী। গোয়েন্দা সূত্রের দাবি, হামলায় দুটি বিদেশি ও দুটি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী জড়িত ছিল। স্থানীয় গোষ্ঠীগুলো প্রথমে পর্যটকদের এক জায়গায় জড়ো করে, এরপর বিদেশি সদস্যরা নির্বিচারে গুলি চালায়। বৈসারান উপত্যকার একমাত্র প্রবেশপথ ও টিকিটিং ব্যবস্থা থাকার কারণে কেউ পালাতে পারেননি।
হামলার ঘটনায় নয়াদিল্লি পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে কড়া পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু নদ চুক্তি স্থগিত রাখা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করা। পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামাবাদও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়েছেন, সিন্ধু নদে ভারত যদি কোনো নতুন কাঠামো তৈরি করে, ইসলামাবাদ তা ধ্বংস করে দেবে। একইসঙ্গে তিনি নরেন্দ্র মোদির বিরুদ্ধে "নাটক মঞ্চস্থ" করার অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন।
এই ঘটনায় উপমহাদেশে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস