ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
পুলিশকে হাতুড়ি দিয়ে পেটালেন আসামি
ডুয়া ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে পুলিশের ওপর চরম বেপরোয়া আচরণ করেছে এক আসামি। হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে আহত করেছে এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে। আহত পুলিশ সদস্যরা বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২ মে) রাত পৌনে ৯টার দিকে, মিরপুর উপজেলার পালপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সেদিন রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের আমলা এলাকা থেকে আশিক মল্লিক নামে এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করে আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। মোটরসাইকেলে করে তাঁকে মিরপুর থানায় নেওয়া হচ্ছিল।
পথে পালপাড়া বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ আশিক চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলেন। থামানোর পরপরই তিনি কোমরে লুকিয়ে রাখা একটি হাতুড়ি বের করে এসআই মনিরুলের মাথায় আঘাত করেন। হেলমেট পরা থাকলেও তিনি আহত হন। এরপর পেছনে থাকা কনস্টেবল রুস্তম আলীকেও বেপরোয়াভাবে মারধর করেন আশিক।
ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় আশিককে আবার আটক করে পুলিশ। আহত দুই পুলিশ সদস্যকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত আশিক মল্লিক পুলিশের ওপর হামলা চালিয়েছে। তার বিরুদ্ধে হামলার ঘটনায় মামলা করা হয়েছে এবং শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)