ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
অসচ্ছল, এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য সুখবর
ডুয়া ডেস্ক : মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) প্রতিবন্ধী, এতিম এবং আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে সহায়তা করবে সরকার। এই উদ্যোগ বাস্তবায়ন করবে শিক্ষা সহায়তা ট্রাস্ট।
২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ভর্তি হওয়া কিংবা অধ্যয়নরত শিক্ষার্থীরা এই আর্থিক সহায়তার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন গ্রহণের শেষ তারিখ ২২ মে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদী ভাঙন পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান এই ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এ জন্য শিক্ষার্থীদের তাদের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে।
আগ্রহী শিক্ষার্থীদের এইওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ওয়েবসাইটে ভর্তি সহায়তার জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্রের ফরম এবং আবেদন প্রক্রিয়াও বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ