ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানি ক্ষে-পণা-স্ত্রের আওয়াজে কেঁপে উঠল আকাশ!
ডুয়া ডেস্ক: পাকিস্তান শনিবার সফলভাবে পরীক্ষা চালালো তাদের শক্তিশালী ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ‘আবদালি’ ক্ষেপণাস্ত্র। দেশটির সামরিক বাহিনী জানায়, এটি একটি চলমান সামরিক মহড়ার অংশ, যার লক্ষ্য ছিল যুদ্ধ প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতা যাচাই।
সামরিক বাহিনীর জনসংযোগ সংস্থা আইএসপিআর নিশ্চিত করেছে, ৪৫০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি "সিন্ধু" কোডনামে পরিচালিত একটি অপারেশনাল রেডিনেস মহড়ার অধীনে উৎক্ষেপণ করা হয়।
এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড, স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এবং দেশের শীর্ষ কৌশলগত বিজ্ঞানীরা।
আইএসপিআর জানায়, ক্ষেপণাস্ত্রটি উন্নত ন্যাভিগেশন প্রযুক্তি ও উচ্চ গতিসম্পন্ন কার্যক্ষমতা প্রদর্শন করেছে। এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং সব মিশন লক্ষ্য পূরণ করে।
এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তাঁরা দেশের কৌশলগত প্রতিরোধ সক্ষমতার ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছেন এবং প্রকল্পে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রশংসা করেছেন।
‘আবদালি’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাকিস্তানের কৌশলগত অস্ত্রভাণ্ডারে এক গুরুত্বপূর্ণ সংযোজন। এটি দ্রুত মোতায়েনযোগ্য এবং শত্রুপক্ষের স্থল লক্ষ্যবস্তুকে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত