ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কাশ্মীর হামলা নিয়ে নতুন তথ্য দিলেন ভারতীয় সাংবাদিক
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক অর্চনা তিওয়ারি। পাকিস্তানভিত্তিক দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর বরাতে জানা গেছে, অর্চনা তিওয়ারি ঘটনাস্থলে সরেজমিন অনুসন্ধান চালিয়ে সরকারি বিবৃতি ও স্থানীয়দের বক্তব্যের মধ্যে বড় ধরনের অমিল খুঁজে পেয়েছেন।
তিওয়ারির অনুসন্ধানে উঠে এসেছে, স্থানীয় একাধিক ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী সরকারের দাবির সঙ্গে একমত নন। তাদের মতে, হামলার ঘটনার বর্ণনা ও প্রতিক্রিয়া অনেকটাই পরিকল্পিত এবং মঞ্চস্থ নাটকের মতো। এমনকি এক কাশ্মীরি ড্রাইভার তিওয়ারিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, নবদম্পতির ওপর হামলার ঘটনাটি ছিল সাজানো এবং সংবাদমাধ্যমগুলো মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
ড্রাইভার আরও বলেন, ‘‘ভারতে যা দেখানো হচ্ছে, তার অনেকটাই সত্য নয়। গুলির শব্দ দূর থেকে এসেছিল, অথচ বলা হচ্ছে হামলাকারীরা ভুক্তভোগীদের ধর্ম নিয়ে প্রশ্ন করেছে, যা বাস্তবসম্মত নয়।’’
তিওয়ারির প্রশ্নে ওই ব্যক্তি আরও দাবি করেন, ঘটনাটির সঙ্গে জড়িত বলা হওয়া বিধবা ও শিশুর ভিডিও-তথ্যও যথাযথ নয় এবং পুরো বিষয়টিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, কাশ্মীরিদের ওপর চলমান অর্থনৈতিক দমননীতি যদি বন্ধ না হয় তাহলে অনেকে চরমপন্থার দিকে ঠেলে দেওয়া হতে পারে।
এই অনুসন্ধানকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকেরা মত দিয়েছেন, তিওয়ারির তথ্য উপস্থাপন সরকারের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করেছে এবং ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ