ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সারাদেশে বিক্ষোভের ডাক হেফাজতের, ৪ দাবি
ডুয়া ডেস্ক: নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আগামী ২৩ মে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার (৩ মে) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হেফাজতের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। সমাবেশে মূলত হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরে ‘গণহত্যার’ বিচার বিষয়টি গুরুত্ব পায়।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, সরকার যদি নির্বাচনমুখী অবস্থান নেয় তাহলে মামলাগুলো আর প্রত্যাহার হবে না এবং রাজনৈতিকভাবে ব্যবহার হওয়ার শঙ্কা তৈরি হবে। তিনি আরও বলেন, সরকার যখন অন্যান্যদের দাবি মানছে তখন হেফাজতের যৌক্তিক দাবিগুলো মানতে অসুবিধা কোথায়?
হেফাজতের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে:
১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল করা।
২. সংবিধানে বহুত্ববাদ বাদ দিয়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন।
৩. হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরের ‘গণহত্যাসহ’ সব ঘটনার বিচার।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর ‘গণহত্যা ও নিপীড়ন’ বন্ধে বাংলাদেশের সরকারের কার্যকর ভূমিকা পালন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল