ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বছর ঘুরে ফের আসছে জুলাই, যেসব বার্তা দিলেন উমামা ফাতেমা
ডুয়া ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা শনিবার (৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ‘May 2025 Resolution’ শিরোনামে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি স্মরণ করিয়ে দেন, বছর ঘুরে আবারও জুলাই মাস সামনে চলে এসেছে।
গত বছরের জুনে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল হাইকোর্টের আদেশ ও কোটা পদ্ধতির বাতিলের দাবিতে আন্দোলন। কিন্তু দমন-পীড়নের ফলে তা জুলাই মাসে রূপ নেয় গণঅভ্যুত্থানে, যার চূড়ান্ত পরিণতি ছিল ৫ আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতন।
এই ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্মের নেত্রী হিসেবে উমামা ফাতেমা সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন সেই সময়ের সাহস ও ঐক্যের কথা। তিনি আহ্বান জানিয়েছেন নতুন করে সংগঠিত হওয়ার এবং ঐক্যবদ্ধ থাকার।
পোস্টে উমামা আরও বলেন, পুরোনো ও অপ্রয়োজনীয় জটিলতা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় এখনই। পাশাপাশি নেতিবাচক মনোভাবের মানুষদের এড়িয়ে চলা এবং অবসরে বই পড়ার পরামর্শও দেন তিনি।
শেষে তিনি লেখেন, “সবাই সংগঠিত এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করুন। বছর পেরিয়ে আবারও জুলাই আসছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল