ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঝড়-বৃষ্টির তাণ্ডব
দিল্লিতে একই পরিবারের ৪ জনের মৃ’ত্যু
ডুয়া ডেস্ক: ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের কারণে ভারতের রাজধানী দিল্লিতে সৃষ্টি হয়েছে চরম দুর্যোগ। এ সময় গাছের ডাল ভেঙে পড়ে এক পরিবারের তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লির জন্য রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ‘দিল্লির ঝড়-বৃষ্টির কারণে ৪০টিরও বেশি ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং প্রায় ১০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ঝড়ের কারণে দ্বারকা এলাকায় একটি বাড়ির উপর গাছ ভেঙে পড়ে। বাড়ির একাংশ ভেঙে এক নারী ও তাঁর তিন শিশুর মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে লাজপত নগর, আর কে পুরম এবং দ্বারকার মতো এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গায় জলাবদ্ধতা দেখা গেছে।’
আইএমডি দিল্লিবাসীকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে এবং গাছের নিচে আশ্রয় না নিতে ও ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন রাখতে সতর্ক করেছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দিল্লিতে তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। আগামী তিন দিন সেখানে বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ