ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নতুন বিতর্ক শুরু ভারতে
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। এরই মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের একটি পুরোনো বক্তব্য ঘিরে ভারতে শুরু হয়েছে নতুন বিতর্ক।
গত ১৭ এপ্রিল ইসলামাবাদে প্রবাসীদের সঙ্গে এক বৈঠকে জেনারেল মুনির বলেন, “আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষের থেকে সব দিক দিয়ে ভিন্ন।” কাশ্মীরকে পাকিস্তানের ‘জীবনসঞ্চারী শিরা’ হিসেবে বর্ণনা করে তিনি জানান, “কাশ্মীরিদের স্বাধীনতার সংগ্রাম থেকে পাকিস্তান কখনো সরে আসবে না।”
এর ঠিক পাঁচ দিন পর, ২২ এপ্রিল, পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হন। হামলার সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও ভারতের বিশ্লেষক ও সংবাদমাধ্যমগুলো মুনিরের মন্তব্যকে উসকানিমূলক ও আগ্রাসী হিসেবে দেখছে।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, “আমরা আগ্রাসন শুরু করবো না, তবে প্রতিরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের শক্তি পরীক্ষা করার চেষ্টা করবেন না।” তিনি জানান, তিন বাহিনীসহ দেশের সব প্রতিরক্ষা সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক জশুয়া টি হোয়াইট বলেন, “আসিম মুনিরের বক্তব্য পাকিস্তানের আদর্শিক অবস্থানের সঙ্গে মিল থাকলেও হিন্দু-মুসলিম বিভাজনের প্রসঙ্গ এনে তিনি বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছেন।”
চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ