ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিশ্বের সবচেয়ে বড় ফ্ল্যাট কার্গো জাহাজ তৈরি করে ইতিহাস গড়ল চীন
ডুয়া ডেস্ক: বর্তমান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অর্থনীতির দেশ চীন। প্রযুক্তি, নির্মাণ থেকে শুরু করে প্রায় সব সেক্টরেই রয়েছে তাদের আধিপত্য। প্রতিরক্ষা খাতেও ব্যাপক উৎকর্ষ সাধণ করেছেন দেশটি। নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান, সাবমেরিনসহ বিভিন্ন যুদ্ধাস্ত্র তৈরি করে থাকেন দেশটি। এবার ৫৮ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন ডেক জাহাজ নির্মাণ করে ইতিহাস গড়েছে দেশটি। এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় কার্গো জাহাজ। পাঁচ দিনের পরীক্ষা শেষে জাহাজটিকে সমুদ্রপথে চলার অনুমোদন দেওয়া হয়েছে।
ফ্যান ঝোউ ৮ মডেলের ফ্ল্যাট টপ কার্গো জাহাজটি ২৫৬ মিটার দৈর্ঘ্য ও ৫১ মিটার প্রস্থ। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চীনের চেচিয়াং প্রদেশের তাইজৌ ঝংহ্যাং শিপবিল্ডিং কারখানা থেকে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শাংহাইয়ের পূর্বাঞ্চলীয় জলসীমায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানোর পর জাহাজটি ফিরে আসে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাহাজটি বেশ শক্তিশালী। জাহাজটি পোলার কোডের নিয়ম মেনে তৈরি করা হয়েছে যা ছোট ভাসমান বরফের মাঝে পথ চিনে চলতে সক্ষম।
জাহাজটির পরিসর ১৬,০০০ নটিক্যাল মাইল এবং সর্বোচ্চ গতি ১৫ নটের বেশি (প্রায় ২৮ কি.মি./ঘণ্টা)।
সিসিটিভি জানিয়েছে, জাহাজটির ডেকের বেশিরভাগ জায়গাজুড়েই বহুমুখী পণ্য বহন করা সম্ভব। এতে অফশোর তেলক্ষেত্রের সরঞ্জাম, গ্যাস ও পারমাণবিক শক্তি উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশের পাশাপাশি বড় জাহাজের ইস্পাত কাঠামোও পরিবহণ করা সম্ভব।
এদিকে চীনে তৈরি প্রথম এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ফুজিয়ানের সঙ্গে জাহাজটির তুলনা করেছেন চীনা ব্লগাররা। চীনের তৈরি ওই এয়ারক্রাফ্টটির দৈর্ঘ্য আনুমানিক ৩০০ মিটার এবং প্রস্থ ৭০ মিটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ