ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কাশ্মির ইস্যু : ভারতকে যে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক: পেহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ভারত পাল্টা হামলার প্রস্তুতি নিতে পারে। এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় বৃহত্তর সামরিক সংঘাত এড়াতে ভারতকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র চায় না কাশ্মিরে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পুরো অঞ্চলে আরও বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ অনুষ্ঠানে বলেন, “আমরা আশা করি, ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে এই ঘটনা থেকে কোনো আঞ্চলিক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি না হয়।”
ভ্যান্স আরও বলেন, পাকিস্তান যেন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের সঙ্গে সমন্বয় করে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে। “যদি হামলাকারীরা পাকিস্তানের ভূখণ্ডে থাকে, তাহলে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা উচিত” বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করছে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে। একইসঙ্গে কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এদিকে পাকিস্তানের পক্ষ থেকেও কড়া বার্তা এসেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী পূর্ণ মাত্রায় সামরিক মহড়া চালিয়েছে, যেখানে আধুনিক অস্ত্র ও যুদ্ধকৌশল প্রদর্শন করা হয়েছে।
উল্লেখ্য, কাশ্মিরের ভারতশাসিত অঞ্চলে সাম্প্রতিক হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এ ঘটনার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ এনেছে। তবে পাকিস্তান তা অস্বীকার করে বলেছে, তাদের জড়ানোর চেষ্টা ‘ভিত্তিহীন’ এবং যে কোনো প্রতিক্রিয়ার জবাব দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে।
জাতিসংঘও দুই পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়ে বলেছে, সমস্যার সমাধান যেন পারস্পরিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ