ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গয়েশ্বর চন্দ্র রায়
‘গণতন্ত্র চোরাবালিতে আটকে আছে’
ডুয়া নিউজ: গণতন্ত্র আর বিএনপি এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে আমি এক মাপেই মাপতে চাই।
আজ বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “গণতন্ত্র ফেরাতেই ফ্যাসিবাদ তাড়াতে হয়েছে। তবে গণতন্ত্র এখনও আলোর মুখ দেখেনি, চোরাবালিতে আটকে আছে।”
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “এই অবস্থার পরিবর্তন হবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আলোর মুখ দেখবে।”
তিনি আরও বলেন, “আরাকানের সঙ্গে অন্তর্বর্তী সরকার সাত শর্তে চুক্তি করেছে। তারা সেই শর্ত প্রকাশ করছে না কেন? শেখ হাসিনাও এমন শর্ত দিয়ে চুক্তি করেছিল। যা প্রকাশ করা হয়নি। দেখা যাবে, এমন চুক্তি করেছে, যা একসময় দেশের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়াবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর