ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আজও দা’বানলে পুড়ছে ই’সরায়ে’ল
ডুয়া ডেস্ক: দাবানলে পুড়ছে ইসরায়েলের দখলকৃত পশ্চিম জেরুজালেমের পাহাড়গুলো। তবে গতকালের চেয়ে আজ বৃহস্পতিবার (০১ মে) পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখনো যেসব জায়গায় আগুন জ্বলছে সেগুলো নেভাতে ১০০টির বেশি দল কাজ করছে। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে অগ্নিনির্বাপক বিমান ইসরায়েলে আসছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ‘গতকাল দাবানলের কারণে যেসব সড়ক বন্ধ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। এছাড়া যেসব বসতির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদেরও আবার সেখানে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।’
ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘এখন পর্যন্ত আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি।’
আগুনের পরিস্থিতি যদিও এখন কিছুটা উন্নতি হয়েছে, তবে তা যে কোনো সময় ঘুরে যেতে পারে।— সতর্ক করে তারা।
দখলদৃত জেরুজালেমে লাগা অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ হাজার একর এলাকা পুড়ে গেছে, যার মধ্যে ৩ হাজার ২০০ একর বনাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোদিইনের কানাডা পার্ক।
গত বুধবার সকালে জেরুজালেমের বিভিন্ন পাহাড়ে আগুনের সূত্রপাত হয়। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত বিস্তৃত হয়ে পড়ে।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ-র জেরুজালেম বিভাগীয় কমান্ডার গতকাল জানান, ‘এ দাবানল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড়।’
তিনি সতর্কতা দেন, ‘পরিস্থিতি যে কোনো সময় খারাপ হতে পারে।’
এদিকে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ জানিয়েছেন, “জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে আগুন দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ