ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, রয়েছে কালবৈশাখীরও আভাস
ডুয়া ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরেই দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টি দেখা যাচ্ছে। এ অবস্থায় চলতি মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি শিলা ও বজ্রবৃষ্টিসহ একাধিক তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক এস এম কামরুল হাসানের সই করা একমাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশের আবহাওয়া স্বাভাবিক বৃষ্টিপাতের অনুকূলে থাকতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপে এবং সেখান থেকে একটি বা দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এছাড়া মাসজুড়ে ২ থেকে ৩ দিন মাঝারি বা তীব্র এবং ৩ থেকে ৫ দিন হালকা ধরনের কালবৈশাখী ঝড়, বজ্র ও শিলাবৃষ্টিসহ দেখা যেতে পারে।
তাপপ্রবাহ সম্পর্কিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ৩ দিন মৃদু (৩৬-৩৭°C), মাঝারি (৩৮-৩৯.৯°C) এবং ১ থেকে ২ দিন তীব্র (৪০°C এর বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে।
নদনদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টিপাত হলে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি সাময়িকভাবে বেড়ে যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি