ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
‘পাকিস্তান অস্ত্র জাদুঘরে রাখবে না’, ভারতকে হুঁশিয়ারি
ডুয়া ডেস্ক: ভারতের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন পাকিস্তানের একজন শীর্ষ কর্মকর্তা। তিনি জানিয়েছেন, আক্রমণ হলে পাকিস্তান শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে এবং তার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা ফয়সাল কুন্ডি সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত দেয়, ভারতের পক্ষ থেকে আক্রমণ যেকোনো সময় — কয়েক ঘণ্টার মধ্যে কিংবা কয়েক দিনের মধ্যে — ঘটতে পারে।
ফয়সাল কুন্ডি স্পষ্ট ভাষায় জানান, “আমাদের অস্ত্র কোনো জাদুঘরে রাখার জন্য নয়, এগুলো দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আক্রমণের জবাবে ইসলামাবাদও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এক ভয়াবহ হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।
ফয়সাল কুন্ডি ভারতের অভিযোগকে ‘বিতর্কিত ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেন, “এই ধরনের অভিযোগ প্রমাণহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
উল্লেখ্য, হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে। পাকিস্তান একে উস্কানিমূলক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে এর প্রতিবাদ জানিয়েছে। জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
তথ্য : প্রেস টিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ