ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হটলাইনে পাকিস্তানকে সতর্ক করল ভারত
ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে বন্ধুকধারীদের হামলায় গত ২২ এপ্রিল ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই উত্তেজনা এখনও বিরাজ করছে। যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরমধ্যে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দুই দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের মধ্যে ‘হটলাইনের’ মাধ্যমে কথা হয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘লাইন অব কন্ট্রোলে (এলওসি) অপ্ররোচিত গুলিবর্ষণ না করতে পাক সেনাবাহিনীকে সতর্ক করেছে ভারতীয় সেনাবাহিনী।’
সূত্রটি বলেছেন, “এলওসিতে পাকিস্তানের ‘অপ্ররোচিত লঙ্ঘন’ নিয়ে গতকাল ভারত ও পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকদের মধ্যে হটলাইনের মাধ্যমে কথা হয়েছে। ভারত পাকিস্তানকে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে সতর্ক করেছে।”
পেহেলগামে হামলার পর থেকে কাশ্মির সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে গত ছয়দিন টানা গোলাগুলির ঘটনা ঘটেছে। দুই দেশের সেনারাই একেঅপরের বিরুদ্ধে আগে গুলি ছোড়ার অভিযোগ করেছে। এরপরই জানা গেলো দুই দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তার মধ্যে আলোচনা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ