ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সাবেক এনআইডি ডিজির এনআইডি লকড
ডুয়া ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের এনআইডি লক করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ২৯ এপ্রিল এনআইডিটি ব্লক করা হয় এবং বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ইসি সূত্র।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) সালেহ উদ্দিনসহ আরও এক ব্যক্তির বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লকের আবেদন করেন।
দুদকের আবেদন পর্যালোচনা করে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে সালেহ উদ্দিন এবং তার স্ত্রীর এনআইডি লক করে ইসির আইটি শাখা।
উল্লেখ্য, এর আগে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডিও লক করা হয়েছিল। এনআইডি ব্লক হলে নাগরিক বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা গ্রহণে জটিলতা সৃষ্টি হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর