ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারত-পাকিস্তান সীমান্তে বেদনাদায়ক দৃশ্য : মা ফিরছেন, সন্তান থাকছে ভারতে
ডুয়া ডেস্ক: জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত বৃহস্পতিবার পাকিস্তানিদের জন্য ভিসা সুবিধা বাতিল করে দেয়। পাল্টা ব্যবস্থা হিসেবে পরদিন পাকিস্তানও ভারতীয়দের জন্য একই সিদ্ধান্ত নেয়। ফলে উভয় দেশ একে-অপরের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

এই সিদ্ধান্তের কারণে ভারতে থাকা অনেক পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফিরে যেতে হয়েছে। কিন্তু অনেকেই ভারতে রেখে যেতে বাধ্য হয়েছেন তাদের সন্তান বা স্বামীকে। সীমান্তে এমন বিদায়ের দৃশ্য ছিল অত্যন্ত বেদনাদায়ক ও আবেগঘন। অনেক মা তাদের শিশু সন্তানকে রেখে কাঁদতে কাঁদতে বিদায় জানান। স্ত্রীকে বিদায় জানিয়ে চোখের জল ফেলেন স্বামীরাও। এই করুণ মুহূর্তের ছবি তুলে ধরে বার্তাসংস্থা এএফপির আলোকচিত্রীরা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন সীমান্তে মানবিক ট্র্যাজেডির নির্মম বাস্তবতা।
এই পরিস্থিতিতে উভয় দেশের সরকারের কূটনৈতিক সমঝোতার অভাবের কারণে ভেঙে পড়েছে অনেক পরিবার।
ছবিতে আরও দেখুন-




পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ