ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত
ডুয়া ডেস্ক: পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পাকিস্তানের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জন্য ভিত্তিহীন অভিযোগ তুলে এই হামলার প্রস্তুতি নিচ্ছে। তার বক্তব্যের কিছুক্ষণ আগে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সশস্ত্র বাহিনীকে ‘অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন।
আতাউল্লাহ তারার বলেন, “ভারত নিজেকে এই অঞ্চলের বিচারক, জুরি ও শাস্তিদাতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। ভারতের এমন বেপরোয়া আচরণ গোটা অঞ্চলের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।”
তিনি জানান, পাকিস্তান সন্ত্রাসবাদের একটি প্রধান ভুক্তভোগী দেশ হিসেবে সবসময়ই সন্ত্রাসবাদ এবং এর বিভিন্ন রূপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সত্য উদঘাটনের লক্ষ্যে পাকিস্তান একটি নিরপেক্ষ ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছে।
তবে ভারতের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “দুঃখজনকভাবে ভারত যুক্তির বদলে সংঘাতের পথ বেছে নিয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে বিশ্বাসযোগ্য তদন্ত এড়িয়ে যাচ্ছে, যা তাদের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করে।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, “ভারতের যেকোনো সামরিক অভিযানের জবাব আমরা দৃঢ়ভাবে দেবো। পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণরূপে প্রস্তুত। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে। কারণ এর যেকোনো পরিণতির দায়ভার ভারতের ওপরই বর্তাবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস